প্রতি রমজানে দুস্থ ও পথচারী রোজাদারদের মুখে হাসি ফোটাতে ইফতার বিতরণ করে আসছে শক্তি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এ বছরেও দেশের ৫৭ টি জেলার কর্ম এলাকায় এবং বিভিন্ন মসজিদমাদ্রাসা, এতিমখানা, প্রতিবন্ধী বিদ্যালয়, বৃদ্ধাশ্রম ও পথচারী রোজাদাররা যেন এই রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত বন্দেগী করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে শক্তি ফাউন্ডেশন ৩৪ হাজার রোজাদারের মাঝে বিনামূল্যে ইফতার করানোর জন্য ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।   


আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত ইফতার বক্সে থাকছে-  

  • খেজুর
  • জিলাপি
  • ছোলা
  • পিয়াজু
  • বেগুনী
  • পাকুড়া  
  • মুড়ি

২০২৪ সালে পবিত্র মাহে রমজান উপলক্ষে শক্তি ফাউন্ডেশন ৫,০০০ পথচারী এবং অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩৩,০০০ এবং এরই ধারাবাহিকতায় এই বছর ৩৪,০০০ পথচারী এবং অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।